বাজারে আসছে পেপসি’র স্মার্টফোন

S M Ashraful Azom
কোমল পানীয় উৎপাদক পেপসি এবার বাজারে আনছে নিজস্ব ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড স্মার্টফোন। একটি অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে এই স্মার্টফোন প্রস্তুত করবে তারা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যেই চীনে নিজস্ব স্মার্টফোনের মোড়ক উম্মোচন করতে যাচ্ছে তারা।

পেপসির এক মুখপাত্র বলেন, “পেপসি সবময়ই সংস্কৃতির পালাবদলের সঙ্গে তালমিলিয়েছে। আর বর্তমানে ভোক্তার সঙ্গে ভাববিনিময়ে অন্যতম সাংস্কৃতিক স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে প্রযুক্তি। তাই ভোক্তাদের কাছে নতুনভাবে পেপসি ব্র্যান্ডের প্রচারণা করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”

এদিকে মবিপিকার নামে প্রযুক্তিবিষয়ক খবরের এক সাইট জানিয়েছে, এ মাসের ২০ তারিখেই ‘পেপসি পি১’ নামে প্রথম মডেলটি উন্মোচিত হবে।

ফোনটিতে ৫.৫ ইঞ্চি ডিসপ্লে, ১.৭ গিগাহার্টজ প্রসেসর, ১৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ থাকবে বলেও জানায় মবিপিকার। ফোনটির দাম পরবে ২০৫ ডলার যা চীনের স্মার্টফোন বাজারে মোটামুটি সাশ্রয়ী।

তবে বিশেষজ্ঞরা মনে করছেন, ফেইসবুক ফোন, অ্যামাজন ফায়ার ফোন এবং মটোরলা রকার-এর মতো এটিও স্মার্টফোনের বাজারে ব্যর্থ হতে পারে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top