শ্রীবরদীতে শিক্ষক ও কর্মচারি ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

G M Fatiul Hafiz Babu

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি


শেরপুরের শ্রীবরদী উপজেলা শিক্ষক ও কর্মচারি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কাল্‌ব) এর ৮ম বার্ষিক সাধারণ সভা শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শহীদ শাহ মুতাসিম বিল্লাহ খুররম বীর বিক্রম স্মৃতি অডিটরিয়ামে কাল্‌ব সভাপতি আলহাজ্ব আমান উল্লাহ হেলালের সভাপতিত্বে ও সহ-সভাপতি হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপসি'ত ছিলেন কাল্‌ব এর ময়মনসিংহ অঞ্চলের পরিচালক মো. হোসেন আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাল্‌ব সেক্রেটারি শাফিকুর ভেটু, বানিবাইদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, জেলার শ্রেষ্ঠ শিক্ষক ও ইন্দিলপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, কাল্‌ব ট্রেজারার মো. আব্দুর রেজ্জাক, সদস্য নাফিউল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে সর্বোচ্চ সঞ্চয়কারিদের ও সকল সদস্যদের লটারির মাধ্যমে বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়।


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top