শ্রীবরদীর বালিজুরীর স্বমেশ্বরী নদী পাড়াপারের জন্য একটি সেতুই এলাকা বাসীর স্বপ্ন!

G M Fatiul Hafiz Babu
ফরিদ আহম্মেদ রুবেল

মানুষের স্বপ্ন থাকে অনেক, কেউ বড় হবে কেউ বা বড় বাড়ি করবে। শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান-বর্তী বালিজুরী এলাকারবাসীর স্বপ্ন কবে তারা পানিতে না সাঁতরিয়ে হেঁটে যাবে বাড়িতে। স্কুল পড়-য়া ছাত্রছাত্রী পলিথিনে বই না মোড়িয়ে না সাতরিয়ে পায়ে হেটে যাবে স্কুলে। এই স্বপ্নই দেখে যাচ্ছে দিনের পর দিন যুগের পর যুগ। স্বমেশ্বরী নদীর ওপারে ৬টি গ্রামের প্রায় ৬০০০ হাজার লোক বসবাস করে। এদের এই স্বমেশ্বরী নদী পার হয়ে বালিজুরী বাজার ও স্কুল কলেজে আসতে হয়। তারা যুগের পর যুগ এই নদী সাতরিয়ে ভেজা কাকের মত চলাচল করছে। এ যেন তাদের প্রাপ্য। ওই গ্রামের মৃত লিটন মিয়ার ছেলে সাইবালী অভিযোগ তোলে এ প্রতিনিধিকে বলেন, ভোটের সময় বিভিন্ন জনপ্রতিনিধি বিভিন্ন প্রতিশ্রুতি দেন কিন' ভোটের পর তাদের আর এলাকায় দেখা যায় না। একই এলাকার সজিব মিয়া বলেন, অনেক জন প্রতিনিধি এলাকায় এসে ব্রীজ এবং স্যাঁকোর কথা বলে যান কিন' বাস'বে তাদেরকে আর চোখে দেখা যায় না। ৫ম শ্রেণি পড়-য়া ছাত্র হৃদয় বলেন, আমরা অনেক কষ্ট করে এই নদী সাতরিয়ে স্কুলে আসি এবং বর্ষাকালে পানি বেশি থাকায় আমাদের স্কুলে আসা হয় না। দ্রুত ওই নদীর ওপর ব্রীজ হবে বলে আশা করেন সংশ্লিষ্ট এলাকাবাসীসহ সচেতন মহল।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top