শেষ হল গুগল ডেভেলপার স্টাডি জ্যাম

S M Ashraful Azom
‘অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট ফর বিগেনার্স’ শিরোনামে গুগল বাংলাদেশ নতুন অ্যান্ড্রয়েড ডেভেলপার তৈরির লক্ষ্যে ১ মাস ব্যাপী বিশেষ স্টাডি জ্যাম সেশন আয়োজন করে। গত ১০ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বাংলাদেশে গুগলের এই কার্যক্রম সমন্বয় ও পরিচালনা করেছে গুগল ডেভেলপার্স গ্রুপের (জিডিজি) চারটি কমিউনিটি; জিডিজি ঢাকা, জিডিজি সোনারগাও, জিডিজি বাংলা এবং উইমেন টেকমেকার।    

এই কার্যক্রম সম্পর্কে গুগল ডেভেলপার গ্রুপ ঢাকার ম্যানেজার ও এই প্রজেক্টের প্রধান সমন্বয়ক আরিফ নিজামী বলেন, ‘বাংলাদেশের ৭ টি বিভাগের শিক্ষা প্রতিষ্ঠানের ৩৮ টি ভেন্যুতে কার্যক্রমটি অনুষ্ঠিত হয়। এখানে ৩৮ টি গ্রুপে সর্বমোট ১ হাজার ১৭২ জন অংশগ্রহণকারীদেরকে প্রতি সপ্তাহে ১টি করে ৬ ঘন্টার ক্লাসের মাধ্যমে অ্যান্ড্রয়েড ডেভেলপিং শেখানো হয়। ৭ হাজারেরও বেশি আগ্রহী স্টুডেন্টস প্র্রোগ্রামটির জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করে, যেখান থেকে বাছাইকৃত স্টুডেন্টসদের নিয়ে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রত্যেকটি গ্রুপে একজন করে কো-অরডিনেটর লিড করেন।’
 
আরিফ নিজামী আরো বলেন, ‘গুগলের এই স্টাডি জ্যামে তৈরি হওয়া ১ হাজার ১৭২ জন অ্যান্ড্রয়েড ডেভেলপারকে আরও দক্ষ করে তোলার লক্ষে আগামী ১৬ অক্টোবর শুরু হতে যাছে 'DevFest ২০১৫' গুগল ডেভেলপার গ্রুপের এই আয়োজনে অ্যান্ড্রয়েড ডেভেলপারদের দিনব্যাপী কর্মশালার মাধ্যমে আরও দক্ষ করে তোলা হবে।’

এই আয়োজনের সহযোগী হিসেবে ছিলেন সরকারের আইসিটি বিভাগ, এমসিসি লিমিটেড, বেসিস স্টুডেন্টস্ ফোরাম ও প্রেনিউরল্যাব।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top