খুব শিগগির ধ্বংস হচ্ছে না পৃথিবী: নাসা

S M Ashraful Azom
আড়াই কিলোমিটার ব্যাসের একটি গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে। এ নিয়ে অনেক দিন থেকে প্রমাদ গুনছেন অনেকেই। এই বুঝি পৃথিবীর মায়া ছাড়তে হয়। সাড়ে ছয় কোটি বছর আগের এরকমই একটি মহাজাগতিক বস্তুর আঘাতে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল বিশালাকার ডাইনোসর। তবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা-নাসা জানিয়েছে পৃথিবীর দিকে ধেয়ে আসা গ্রহাণু ৮৬৬৬৬কে ভয় পাওয়ার কিছু নেই।
 
ডেইলি মেইলের খবর, শনিবার বেশ দূর দিয়েই পৃথিবীকে অতিক্রম করবে গ্রহাণুটি। এমন সব গ্রহাণুরই খোঁজ-খবর রাখে নাসার জেট প্রপালশন ল্যাবের নিয়ার-আর্থ অবজেক্ট অবজারভেশন প্রোগ্রাম। ধূমকেতু ও গ্রহাণুর গতিপথের ওপর নজর রাখা হয় সেখান থেকে। এর মধ্যে কোনটি পৃথিবীকে আঘাত করতে পারে তা নিয়ে সতর্কতাও জারি করে সংস্থাটি।
 
 
সংস্থাটির টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, ১০ অক্টোবর গ্রহাণু ৮৬৬৬৬ ২ কোটি ৫০ লাখ কিলোমিটার দূর দিয়ে পৃথিবীকে অতিক্রম করবে। এ নিয়ে ঝুঁকির কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। আর খুব শিগগির এমন কোন গ্রহাণু বা ধূমকেতু পৃথিবীকে আঘাত করার সম্ভাবনার কথাও জানানো হয়নি সেখান থেকে। অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ২০০০ সালের মার্চ মাসে সর্বপ্রথম গ্রহাণুটি আবিষ্কার করেছিলেন।
 
সেপ্টেম্বর মাসে গ্রহাণুর আঘাতে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে অনলাইনে এমন গুজবের প্রেক্ষিতে গত আগস্ট মাসে এ নিয়ে একটি ব্লগে বিবৃতি দিতে বাধ্য হয়েছিল নাসা। সূত্র: এনডিটিভি
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top