একবার চার্জে ফোন চলবে ৪০ দিন!

S M Ashraful Azom
ব্যাটারির চার্জ নিয়ে স্মার্টফোন ব্যবহারকারীদের বিড়ম্বনার শেষ নেই।  যারা বেশি ব্যাটারি ব্যাকআপ সমৃদ্ধ স্মার্টফোন পছন্দ করেন তাদের চাহিদা পূরণ করতে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ফোন নিয়ে আসতে যাচ্ছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান অকিটেল।

প্রতিষ্ঠানটি দাবি করছে অকিটেল কে ৬০০০ নামের এই ফোন একবার চার্জ করলে একটানা ৪০ দিন কাজ করবে। এর আগে ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ফোন বাজারে ছেড়েছিল তারা। অকিটেলের নতুন ফোনটিতে দ্রুত চার্জ হওয়ার প্রযুক্তি রয়েছে। আর এর ব্যাকআপ সুবিধা এমন যে, ডিভাইসটি একবার সম্পূর্ণ চার্জ হলে টানা ৪০ দিন পর্যন্ত কাজ করবে। শুধু তাই নয়, ডিভাইস দিয়ে একটানা ৪৬ ঘণ্টা গান শোনা যাবে। এমনকি, ডিভাইসটিতে ৫ মিনিট চার্জ দিয়ে ২ ঘণ্টা কথা বলা যাবে।

এখানেই শেষ নয়, স্মার্টফোনটিতে রিভার্স চার্জিং প্রযুক্তি রয়েছে। এতে এটি দিয়ে অন্য ফোনেও চার্জ দেয়া যাবে। অকিটেল কে৬০০০ কবে নাগাদ বাজারে আসবে, এর কনফিগারেশন কেমন হবে, দাম কত পড়তে পারে এসব তথ্য এখনো পাওয়া যায়নি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top