দলীয়ভাবে পৌর ও ইউপি নির্বাচন

S M Ashraful Azom

স্থানীয় সরকারের পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন দলীয়ভাবে করতে নির্বাচন পরিচালনা ও আচরণ বিধিমালা সংশোধনের খসড়া প্রস্তুত করেছে নির্বাচন কমিশন (ইসি)। স্থানীয় সরকারের নির্বাচন দলীয়ভাবে অনুষ্ঠানের আইনি গেজেট পাওয়ার পরই ওই দু’টি বিধিমালা চূড়ান্ত করবে ইসি।
 
গতকাল বুধবার ইসি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে একথা বলেন সচিব মো. সিরাজুল ইসলাম। তিনি বলেন, সময় কম থাকায় খসড়া বিধিমালা তৈরি করে রেখেছি। এছাড়া অন্যদেশে কিভাবে স্থানীয় সরকারের নির্বাচন দলীয়ভাবে করা হয় তাও দেখা হচ্ছে। স্থানীয় নির্বাচন দলীয়ভাবে হলে বিশৃঙ্খলা হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, ইতিপূর্বে অনুষ্ঠিত স্থানীয় সরকারের নির্বাচনগুলো নির্দলীয় হলেও বাস্তবে তা দলীয় নির্বাচনে রূপ লাভ করতো। ফলে আগামীতে নির্বাচন আয়োজনে সমস্যা হবে না।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top