এক ছবিতে একাধিক নায়ক অনেক ছবিতেই দেখা গেছে। কিন্তু এক ছবিতে একসঙ্গে একাধিক নায়িকা খুব কমই দেখা গেছে। কিন্তু এবার বলিউডের এক ছবিতে দেখা যাবে চার বলিউড সুন্দরীকে। শোনা যাচ্ছে, শিগগিরই প্রযোজক ও পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন সোনম কাপুরের বোন রেয়া কাপুর। আর তিনিই এই ব্যতিক্রমী উদ্যোগ নিচ্ছেন। সবকিছু ঠিক থাকলে, তার প্রথম ছবিতে দেখা যাবে চার বলিউড কন্যাকে। ছবিতে সোনম কাপুর তো থাকছেনই, সঙ্গে থাকবেন আনুশকা শর্মা, ক্যাটরিনা কাইফ ও হুমা কোরায়শি। ছবিটি চার বান্ধবীর অভিযানের গল্প। রেয়া এরই মধ্যে প্রাথমিক কথাবার্তার কাজটা এগিয়ে নিয়েছেন। নির্মাতা হিসেবে অভিষেকেই তিনি বড় চমক দিতে চান।
এক ছবিতে চার বলিউড সুন্দরী
অক্টোবর ১৩, ২০১৫

