বিপিএল খেলার অপেক্ষায় আফ্রিদি

S M Ashraful Azom
বিপিএল খেলতে অধীর হয়ে আছেন পাকিস্তানি টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদি। মনে করছেন, বিপিএল তাকে সঠিক ফর্মে ফেরাতে সাহায্য করবে। বিপিএলে খেলার জন্য প্রায় ২০০ ক্রিকেটার প্রাথমিকভাবে রেজিস্ট্রেশন করেছেন। আফ্রিদিও রয়েছেন তাদের মধ্যে। আফ্রিদি বলেন,‘ আমি বিপিএলে খেলার অপেক্ষায় রয়েছি। এই টুর্নামেন্ট আমার পারফরম্যান্স আরো উন্নতি করবে।’ বিপিএলের প্রথম আসরে পাকিস্তানি ক্রিকেটাররা খেললেও পিসিবির নিষেধাজ্ঞার কারণে দ্বিতীয় আসরে ছিলেন না তারা। প্রথম আসরে শহীদ আফ্রিদি খেলেন ঢাকা গ্লাডিয়র্সের হয়ে। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top