গাইবান্ধা সদর উপজেলায় আগুনে পুড়ে মা ও মেয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার
দুপুরে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা
হলো, ওই গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী মর্জিনা বেগম (৩৮) ও তার ১৯ মাস
বয়সী কন্যা শিশু আসমাউল হুসনা।
গাইবান্ধা
সদর থানার উপ-পরিদর্শক (এস আই) শহীদ হোসেন জানান, দুপুর অড়াইটার দিকে
অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে
আনে। তারা আগুনে দগ্ধ নিহত মা ও মেয়ের লাশ উদ্ধার করে। আগুনে দুটি ঘর,
আসবাবপত্র, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
গাইবান্ধা
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, পুলিশ তদন্ত
শুরু করেছে। অগ্নিকাণ্ডের রহস্য বের হলেই মূল ঘটনা জানা যাবে।

