দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন গণতন্ত্র হত্যার শেষ পেরেক

S M Ashraful Azom
দলীয় পদ্ধতিতে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত গণতন্ত্র হত্যার শেষ পেরক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ। তিনি বলেছেন, ‘এ সরকার যখনই ভোটে যাবে তখনই তারা পরাজিত হবে। তাই সরকার ভোটে যাবে না।’
 
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে রাজনৈতিক বিশ্লেষক ড. পিয়াস করিমের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন। স্বাধীনতা ফোরাম এ স্মরণ সভার আয়োজন করে।
 
২ বিদেশি হত্যা প্রসঙ্গে তিনি বলেন, দুই বিদেশি নাগরিক হত্যার পর প্রধানমন্ত্রী বলে দিলেন বিএনপি-জামায়াত জড়িত। অন্যদিকে এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে বিদেশিরাও নাকি সরকারকে আগে অবহিত করেছিল। এতকিছুর পর তাহলে বিদেশি হত্যা হল কি করে?- প্রশ্ন রাখেন তিনি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top