লন্ডনে তারেকের বাসায় বিদেশি হত্যার ষড়যন্ত্র হয়েছিল: নৌ মন্ত্রী

S M Ashraful Azom
মন্ত্রী শাহজাহান খান
নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, খালেদা জিয়া চোখের অপারেশন করতে লন্ডনে গিয়ে ষড়যন্ত্র করছেন। লন্ডনে তারেক রহমানের বাসায় বসে বিদেশি নাগরিকদের হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। খালেদা জিয়া সুস্থ হলেও দেশে ফিরে আসবেন না। দেশে আসলেও শেখ হাসিনার উন্নয়ন দেখে মাথা খারাপ হয়ে যাবে। তখন তাকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করতে হবে।
 
গতকাল শুক্রবার বিকালে মেঘনা নদীতে আবুপুর-মৃধারহাট  ফেরি সার্ভিস উদ্বোধন  শেষে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, যারা জঙ্গি রাষ্ট্র বানাতে চায় তারা শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করছে। ফেরি সার্ভিস উদ্বোধন করেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। এই ফেরি সার্ভিসের ফলে শরীয়তপুরের মানুষ হিজলা ও মুলাদি হয়ে সহজে বরিশালে যেতে পারবেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top