দুর্গা পূজায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন কামরুল

S M Ashraful Azom
অ্যাডভোকেট কামরুল ইসলাম
আসন্ন দুর্গা পূজাকে ঘিরে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বলে জানালেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, হিন্দু উৎসব দুর্গা পূজাকে কেন্দ্র করে তারা নীল নকশা তৈরি করছে। তারা সন্ত্রাস করতে পারে। আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি নষ্ট করতে তারা যতোই চেষ্টা করুক সফল হবে না।
 
শুক্রবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগ আয়োজিত শেখ রাসেলের জন্মদিন উদযাপন উপলক্ষে এক বর্ধিত সভায় এ কথা বলেন তিনি।
 
কামরুল ইসলাম বলেন, একাত্তরে ঘাতকদের বিচার করেছি, তাদের দোষররা এখনো সক্রিয়। আমরা আগুন সন্ত্রাস দেখেছি। এই আগুন সন্ত্রাসীরা এখন আরো গভীর ষড়যন্ত্রে লিপ্ত। নেতাকর্মীদের উদ্দেশ করে কামরুল বলেন, আমরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করি। তাই এই উৎসবে সবাই সর্তক থাকবো। ঢাকার যতোগুলো মণ্ডপ আছে সেখানে যাতে সবাই সাবলীলভাবে দুর্গা পূজা করতে পারে, এ জন্য আইশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমরা সহযোগিতা করবো।
 
মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মুকুল চৌধুরী, শেখ বজলুল রহমান, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top