চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ঘরে বসে পিতা বোমা তৈরিকালে বিস্ফোরণে মেয়ের হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত মেয়ে একাকে (১৫) নিয়ে পিতা আসলাম উদ্দিন ওরফে টেংরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে।
জানা গেছে, মঙ্গলবার উপজেলার মারুফদাহ গ্রামে তালিকাভুক্ত সন্ত্রাসী টেংরা ঘরে বসে বোমা তৈরি করছিলেন। এ সময় বিকট শব্দে একটি বোমা বিস্ফোরিত হলে তার মেয়ে রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শেণির ছাত্রী একার একটি হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
বিকালে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

