গঙ্গা নদীতে প্রতিমা বিসর্জনে নিষেধাজ্ঞা জারির পর ভারতের তীর্থস্থান বারানসিতে পুলিশের সাথে সংঘর্ষে প্রায় ৫০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীরা পুলিশের একটি থানায় আগুন ও কয়েক ডজন যানবাহন ভাঙচুর করে। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ ও আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।
গত মাসে গঙ্গা নদীতে প্রতিমা বিসর্জনের আবেদন প্রত্যাখ্যান করার পর এই ঘটনা ঘটল। দূষণের হাত থেকে নদীটিকে রক্ষা করতে প্রতিমা বিসর্জন নিষিদ্ধ করেছে দেশটির একটি আদালত। এর প্রতিবাদে সোমবার বিক্ষোভকারী একদল সাধুর ওপর পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়লে এই সংঘর্ষের সূত্রপাত হয়। সাধুরা বলছেন, এটি তাদের ধর্মের পরিপন্থী।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী এলাকা বারানসির একজন কর্মকর্তা বলেন, উত্তেজিত জনতা রাজপথে ভাঙচুর শুরু করলে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে

