অর্থনৈতিক
উন্নয়নের ধারাকে বেগবান করার জন্য মানসম্পন্ন, নিরাপদ ও টেকসই জ্বালানি
নিশ্চিত করতে হবে। এ জন্য আগামীতে জ্বালানি উত্পাদন ও সরবরাহের ক্ষেত্রে
দীর্ঘমেয়াদি রোডম্যাপ করা প্রয়োজন।’
মঙ্গলবার
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং টুভ সুড সাউথ
এশিয়ার যৌথ আয়োজনে ‘নিরাপদ জ্বালানি ভবিষ্যত্:বিদ্যুত্ ও জ্বালানি
নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ’ বিষয়ক
সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
রাজধানীর
একটি হোটেলে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর
জ্বালানি-বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। বাংলাদেশ এনার্জি
রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এ আর খান বিশেষ অতিথি এবং বাংলাদেশ নিযুক্ত
জার্মানির রাষ্ট্রদূত ড. থমাস প্রিঞ্জ গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন।
সেমিনারে সভাপত্বি করেন ডিসিসিআই সহসভাপতি মো. শোয়েব চৌধুরী।

