মানসিক স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দিতে হবে : দীপিকা পাড়ুকান

S M Ashraful Azom
মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য দীর্ঘদিন ধরেই কাজ করে যাচ্ছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকান। এবার তিনি নিজেই চালু করলেন মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক একটি এনজিও। 'লিভ লাভ লাফ' (Live Love Laugh) নামের এই সংগঠনটির মানসিক স্বাস্থ নিয়ে কাজ করবে।
 
এনজিওটির উদ্বোধন অনুষ্ঠানে দীপিকা বলেন, 'মানসিক দুর্বলতা  যে আমাদের কলঙ্কিত করে সে সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে। আমি জানি আমরা এখন চাপ নির্ভরশীল জীবন পরিচালনা করছি। কিন্তু এর মধ্যে নিজের দিকে একটু খেয়াল করে লিভ, লাভ এবং লাফকে (হাসি) গুরুত্ব দিতে হবে।' মানসিক অবসাদের সময় তার পিতা-মাতা কিভাবে তাকে সাহায্য করেছেন তাও উল্লেখ করেন দীপিকা।
 
দীপিকার মা উজালা পাড়ুকান বলেন, 'দীপিকার যখন এ ধরনের সমস্যা দেখতাম তখন ভাবতাম ছেলেবন্ধুর কারণে এমন বিষন্নতা লাগছে। কিন্তু যখন এর কারণ হিসেবে শারিরীক ও মানসিক বিষয় জড়িত, তখন আমি তাকে একজন সাইকোলজিস্টের কাছে নিয়ে গেলাম।' দীপিকার বাবা বলেন, 'আমি আমার মেয়ের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ছিলাম এবং আমরা তার সুন্দর স্বাস্থ্য চেয়েছিলাম।'

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top