বেশ বাজে ভাবে এবারের মৌসুম শুরু করল ফরমার ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসি। আট ম্যাচ থেকে আট পয়েন্ট নিয়ে ইপিএল তালিকার ষোড়শ অবস্থানে আছে চেলসি। এমন বাজে অবস্থানে থেকে প্রিমিয়ার লিগ জয়ের আশা করতে পারছে না চেলসি। দলের এই অবস্থার জন্য অনেকেই মরিহোর পদত্যাগের কথা বলছেন। কিন্তু নিজে থেকে পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন হোসে মরিনহো।
তিনি বলেন, 'আমি এটা পরিষ্কার করতে চাই। প্রথমত, আমি পালাই না। দ্বিতীয়ত, ক্লাব চাইলে আমাকে বরখাস্ত করতে পারে। কারণ, আমি আমার দায়িত্ব আর দল ছেড়ে পালাচ্ছি না।' সাউথ্যাম্পটনের বিপক্ষে ম্যাচের আগে মরিনিয়ো বলেছিলেন, ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় কাটাচ্ছেন তিনি। ঘরের মাঠে আরেকটি হারের পর এবার নিজের অন্য একটি অবস্থানের কথা বলেন পর্তুগিজ এই কোচ।
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএলে) গত শনিবার সাউথ্যাস্পটনের কাছে ৩-১ গোলে হেরে যায় চেলসি। এ মৌসুমে লিগে এটি তাদের চতুর্থ পরাজয়।
শনিবার ঘরের মাঠে নিউক্যাসলকে ৬-১ গোলে উড়িয়ে দেওয়া ম্যানচেস্টার সিটি আট ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সব মিলিয়ে শিরোপার আশা ছেড়ে দিয়েছেন গত মৌসুমের চ্যাম্পিয়ন দলের কোচ। এ প্রসঙ্গে তিনি বলেন, 'এখন চ্যাম্পিয়ন হওয়াটা খুব কঠিন। কারণ, দূরত্বটা বেশ বড় রকমের।'

