চট্টগ্রামে ছাত্রলীগ-যুবলীগ সংঘর্ষে গুলিবিদ্ধ ১

S M Ashraful Azom
মহানগরীতে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ অন্তত পাঁচজন আহত হয়েছে। শত শত ধারালো অস্ত্র নিয়ে পুলিশের সামনেই সংঘর্ষে লিপ্ত হয় ছাত্রলীগ ও যুবলীগের দুটি বিবাদমান গ্রুপ। সোমবার দুপুর দেড়টা থেকে ৩টা পর্যন্ত কোতোয়ালি থানার রেলওয়ে সিআরবি সাত রাস্তার মোড়ে ছাত্রলীগের লিমন গ্রুপ এবং যুবলীগের বাবর গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চাঁদাবাজী ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লিমন গ্রুপ ও বাবর গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এই বিরোধের জের ধরে দুপুরে লিমন গ্রুপের নেতাকর্মীরা মিছিল বের করে বাবর গ্রুপের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেয়। এ সময় বাবর গ্রুপের কর্মীরা সংগঠিত হয়ে লিমন গ্রুপের কর্মীদের ওপর হামলা চালায়। এর পর উভয় গ্রুপে সংঘর্ষ শুরু হলে দুই গ্রুপের কর্মীদের হাতে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র দেখা যায়। এ সময় একজন গুলিবিদ্ধ এবং পাঁচজন আহত হয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন দুই গ্রুপের সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। এতে উভয় গ্রুপের কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top