জিএম ফাতিউল হাফিজ বাবুঃ
জামালপুরের বকশীগঞ্জে জাপানীদের অর্থায়নে পরিচালিত বিডিপি বিদ্যালয়ের এক নারী সুপারভাইজারকে খোঁড়া যুক্তি দেখিয়ে মেয়াদের আগেই অব্যাহতি দেয়ার ঘটনাকে কেন্দ্র করে ৫ টি বিদ্যালয়ের জমিদাতারা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে। অবিলম্বে ওই নারী সুপারভাইজারকে স্বপদে বহাল করা না হলে আরও ৫ বিদ্যালয়ে তালা ঝুলানোর হুমকি দিয়েছে সব বিদ্যালয়ের জমি মালিকরা। এতে করে সংকট আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে বিদ্যালয়ে তালা খুলে দেয়া না হলে জমিদাতাদের বিরুদ্ধে বিডিপির কর্মকর্তারা মামলা করার হুমকি দিয়েছে বলেও অভিযোগ উঠেছে।
ওইসব জমির মালিকরা অভিযোগ করেন দুর্নীতির মাধ্যমে বিডিপির ডুমুরতলা বিদ্যালয়ের ঝাড়-দার ছামউল হককে সুপারভাইজার পদে পদোন্নতি দিয়েছে বিডিপির উর্ধ্বতন কর্মকর্তারা।
ডুমুরতলা বিডিপি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা হাজী আবদুল হামিদ অভিযোগ করে বলেন , অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে নারী সুপারভাইজার আঞ্জুয়ারা বেগমকে অব্যাহতি দিয়ে ওই পদে একই বিদ্যালয়ের ঝাড়-দারকে সুপারভাইজার করা হয়েছে।
খামারগেদরা মাস্টার বাড়ি বিডিপি বিদ্যালয়ের জমির মালিক আবদুল মজিদ জানান, আঞ্জুয়ারা বেগমকে স্বপদে বহাল করা না হলে বিডিপি কর্তৃক পরিচালিত আরও ৫টি বিদ্যালয়েও তালা ঝুলানো হবে।
বর্তমানে সুপারভাইজার আঞ্জুয়ারাকে চাকুরীতে পুনর্বহালের দাবিতে ১০ টি বেসিক ডেভেলপমেন্ট পার্টনার্স (বিডিপি) বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে জমিদাতারা। তালা ঝুলানো বিদ্যালয় গুলো হলো কনেকান্দা বিদ্যালয়, বগুলাকান্দি বিদ্যালয়, বালিঝুড়ি বিদ্যালয়, খামারগেদরা বিদ্যালয় ও ডুমুরতলা বিডিপি বিদ্যালয়।
জমিদাতাদের দাবি অর্থসংকটের কারণ দেখিয়ে আঞ্জুয়ারা বেগমকে অব্যাহতি দেয়া হলেও অজ্ঞাত কারণে একজন ঝাড়-দারকে ওইপদে নিয়োগ করা হয়েছে।
যেভাবে আঞ্জুয়ারাকে সুপরভাইজার নিয়োগ দেয়া হয়ঃ
বিডিপির বকশীগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের অর্গানাইজার মো. মাসুদ পারভেজ ঢাকায় বিডিপির র্কাযালয়ের ভেতরে হঠাৎ মারা যায়। বিডিপির কর্র্মকর্তাদের ভাষ্যমতে ওইদিন মাসুদ পারভেজ হার্টএটাকে মারা যান। বেলা ১১ টায় হার্টএটাক করলে বিকাল ৪ টায় মাসুদ পারভেজের মৃত্যু হয়। এনিয়ে বিডিপি কর্মকর্তা ও মাসুদ পারভেজের পরিবারের মধ্যে ভুলবোঝাবুঝি যেন না হয় সেজন্য উর্ধ্বতন কর্মকর্তারা মাসুদ পারভেজের স্ত্রী আঞ্জুয়ারা বেগমকে ওই প্রতিষ্ঠানেই চাকুরী ও তার সন্তানদের যাবতীয় দেখাশুনার অঘোষিত দায়িত্ব নেন। পরে সমঝোতার মাধ্যমে ২০১৪ সালের ৭ আগস্ট লাউচাপড়া ডুমুরতলা বিডিপি প্রাথমিক বিদ্যালয়ের সুপারভাইজার পদে মাসুদ পারভেজের বিধবা স্ত্রী আঞ্জুয়ারাকে নিয়োগ দেয় কর্তৃপক্ষ । এদিকে আঞ্জুয়ারা বেগম সুপারভাইজারের দায়িত্ব পাওয়ার পরই স'ানীয় একটি মহল ওই পরিবারকে হয়রানি করতে শুরু করেন। হয়রানির অংশ হিসেবে হঠাৎ করে ১ বছর ২ মাসের মাথায় গত ১৫ সেপ্টেম্বর আঞ্জুয়ারাকে সংস'ার অর্থ সংকটের কারণ দেখিয়ে অব্যাহতি দেয়া হয়। একই পদে ওই বিদ্যালয়ের ঝাড়ৃদার ছামিউল হককে পদোন্নতি দিয়ে সুপারভাইজার করা হয়।
মেয়াদ শেষ হওয়ার আগেই আঞ্জুয়ারা বেগমকে চাকুরী থেকে অব্যাহতি দেয়ায় আন্দোলনে নামেন জমিদাতা মালিকরা।
এদিকে ৫ বিদ্যালয়ে তালা ঝুলানোর ঘটনায় প্রায় ৮ শ শিক্ষার্থীর পাঠদান বন্ধ রয়েছে।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল বাসেদ জানান, দুইপক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে আশাকরি শিগগিরই এর সমাধান হবে।
সদ্য অব্যাহতি পাওয়া সুপারভাইজার আঞ্জুয়ারা বেগম বলেন , অর্থ সংকটের কারণে আমাকে অব্যাহতি দেয়া হলেও এ পদে আরেজনকে নিয়োগ দিয়ে অফিস আমাকে কি জানান দিল সেটা বুঝতে পারছি না।
বেসিক ডেভেলপমেন্ট পার্টনার্স (বিডিপি) এর প্রশাসনিক কর্মকর্তা এমবোজ গোমেজ জানান, বিদ্যালয়গুলোতে তালা ঝুলানোর পেছনে আঞ্জুয়ারা বেগমের হাত রয়েছে। আঞ্জুয়ারা বেগম স'ানীয় এলাকাবাসীকে ফুঁসকে দিচ্ছে বলে অভিযোগ করেন বিডিপির একর্মকর্তা।