শ্রীবরদীতে সোলার বিতরণে ইউপি মেম্বারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

G M Fatiul Hafiz Babu
রমেশ সরকার,শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউপি সদস্য আজাহার আলীর বিরুদ্ধে সোলার প্যানেল বিতরণে অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে এলাকার সচেতন মহলের মধ্যে নানা প্রশ্ন ওঠেছে।
এলাকাবাসি সূত্রে জানাগেছে, বিশেষ গ্রামীণ অবকাঠানো রক্ষণাবেক্ষন টিআর কর্মসুচির আওতায় ৩য় বরাদ্দে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদরাসা ও হাট বাজার আলোকিত করার জন্য সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। এ প্রকল্পে গোশাইপুর দারুল উলুম মহিউস সুন্নাহ কওমী মাদরাসা ও এতিম খানায় ৪০ হাজার টাকা মুল্যের সোলার প্যানেল বরাদ্দ দেওয়া দেওয়া হলে ওই প্রকল্পের সভাপতি ইউপি সদস্য আজাহার আলী প্রতিষ্ঠানে সোলার না বসিয়ে তার বাড়িতে বসিয়েছে। বিষয়টি লোকজনের জানাজানি হলে ইউপি সদস্য তার নিজ বাড়ির ব্যবহৃত পুরাতন কম ওয়াটের সোলার প্যানেল ওই শিক্ষা প্রতিষ্ঠানে বসিয়েছে। এতে করে এলাকার সচেতন মহলের মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন। এব্যাপারে মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী জানান, ইউপি মেম্বার আজহার আলী মাদরাসার বরাদ্দকৃত সোলার তার নিজ বাড়িতে লাগিয়েছে এবং বাড়ির ব্যবহৃত সোলার মাদরাসাতে লাগিয়েছে। এনিয়ে ওই ইউপি সদস্যের সাথে কথা হলে তিনি বলেন, বরাদ্দকৃত সোলার লাগিয়েছি। এলাকার কিছু লোক শত্রুতা করে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top