বাংলাদেশে
১০০ কোটি ডলারের 'টাকা বন্ড' ছাড়তে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা
ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন
দিয়েছে সরকার। বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভায় কেন্দ্রীয় ব্যাংকের
গভর্নর ড. আতিউর রহমান এ তথ্য জানিয়েছেন। আইএফসি, বাংলাদেশ ব্যাংক ও
অর্থমন্ত্রণালয় বসে একটি কাঠামো ঠিক করে শিগগিরই এ বন্ড ছাড়া হবে বলেও
জানান তিনি।
গভর্নর
বলেন, এ ‘টাকা বন্ড’ যে কেউ কিনতে পারবে। বিদেশের ব্যাংকে টাকা রাখলে কোনো
সুদ পাওয়া যায় না। কিন্তু টাকা বন্ডে ৪ থেকে ৫ শতাংশের মতো সুদ থাকবে।
স্থানীয় বন্ড মার্কেটের উন্নয়নকে তরান্বিত করা এবং আন্তর্জাতিকভাবে
বাংলাদেশী মুদ্রার অখন্ডতা বজায় রাখার ক্ষেত্রে এটি একটি অনুঘটক পদক্ষেপ
হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
গভর্নর
আরো বলেন যে, আর্থিক খাত উন্নয়ন কৌশলের অংশ হিসেবে বিনিয়োগে অর্থায়ন এবং
অভ্যন্তরীণ বাজার উন্নয়নে টাকা বন্ড প্রবর্তনের সর্বোচ্চ ইতিবাচক প্রভাবকে
কাজে লাগতে বাংলাদেশ ব্যাংক আইএফসির সাথে একাত্ম হয়ে কাজ করবে।

