মাইক্রোসফটের প্রথম ল্যাপটপ ‘সারফেস বুক’

S M Ashraful Azom
টেক জায়ান্ট মাইক্রোসফট তাদের প্রথম ল্যাপটপ সারফেস বুক বাজারে আনার ঘোষণা দিয়েছে। কোম্পানিটির বহুল প্রত্যাশিত এই ইভেন্টে আরো ঘোষণা এসেছে নতুন ট্যাবলেট সারফেস প্রো ৪ ও নতুন লুমিয়া ফোনের।

১৩ ইঞ্চি কিউএইচডি ডিসপ্লের ল্যাপটপটির প্রতি ইঞ্চিতে রয়েছে ২৬৭ পিক্সেল। এতে ব্যবহার করা হয়েছে ইন্টেলের ষষ্ঠ প্রজন্মের স্কাইলেক প্রসেসর। আছে এনভিডিয়া জিফোর্স জিপিইউ, ১৬ গিগাবাইট পর্যন্ত র‍্যাম ও ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ সুবিধা। ফলে যে কোনো হাই রেজুলেশনের গেইম অনায়াসে খেলা যাবে ল্যাপটপটিতে। কিবোর্ডটি বিচ্ছিন্ন করে ট্যাবলেট হিসেবেও ব্যবহার করা যাবে সারফেস বুক।

এটির সবচেয়ে বড় সুবিধা হলো ব্যাটারি ব্যাকআপ। এতদিন ব্যাটারি ব্যাকআপে সবার সেরা ছিল অ্যাপলের ম্যাকবুক। তবে এবার সারফেস বুকে টানা ১২ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে প্রতিদ্বন্দ্বীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে মাইক্রোসফট। অনুষ্ঠান শেষ হতে না হতেই চমৎকার ডিজাইনের ল্যাপটপটিকে অ্যাপলের ম্যাকবুক এয়ারের সঙ্গে তুলনা করা শুরু হয়েছে। মাইক্রোসফটের দাবি এটি ম্যাকবুক এয়ারের ১৩ ইঞ্চি সংস্করণ থেকে ৪০ শতাংশ বেশি শক্তিশালী।

অনুষ্ঠানে নতুন লুমিয়া ফোনও বাজারে আনার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। লুমিয়া ৯৫০ ও ৯৫০ এক্সএল নামের দুটি বাজারে নিয়ে এসেছে তারা। ২০ মেগাপিক্সেল ক্যামেরা ও ফোরকে ভিডিও ধারণ ক্ষমতা সম্পন্ন এই দুটি স্মার্টফোনে উইন্ডোজ ১০ ব্যবহার করা হয়েছে। এছাড়া ১৩৯ ডলার দামের কমদামি লুমিয়া ৫৫০ আসবে এই বছরের ডিসেম্বরের দিকে।


এছাড়া সারফেস ট্যাবলেটের পরবর্তী সংস্করণ সারফেস প্রো ৪ এর ঘোষণা দেয়া হয়েছে নিউ ইয়র্কের অনুষ্ঠানটিতে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top