সিংগাবরুনা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমিটি বিলুপ্ত ঘোষনা

G M Fatiul Hafiz Babu
রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি ঃ

শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়ন শাখার মুক্তিযোদ্ধা সন্তান কমিটি বিলুপ্ত ঘোষনা করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্‌বায়ক এস এম মঞ্জুরুল হক মঞ্জু ও সদস্য সচিব শাকের মুহম্মদ আব্দুল্লাহ দানার স্বাক্ষরিত এবং কমিটির সকল সদস্যের সর্ব সম্মতিক্রমে নোটিশের মাধ্যমে সিংগাবরুনা ইউনিয়ন শাখার কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। নোটিশে প্রকাশ ওই কমিটির আহ্‌বায়ক কামরুজ্জামান রিপন ও সদস্য সচিব ইব্রাহীমের বিরুদ্ধে বিভিন্ন অসামাজিক অভিযোগ থাকার কারণে এ কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top