চট্টগ্রামে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

S M Ashraful Azom
পূর্ণাঙ্গ বোনাসের দাবিতে নগরীর বায়েজিদ বোস্তামির শেরশাহ বাংলাবাজার এলাকায় গতকাল সোমবার সড়ক অবরোধ করেছে তিনটি কারখানার কয়েক হাজার পোশাক শ্রমিক। এতে ২নং গেইট থেকে বায়েজিদ বোস্তামি হয়ে অক্সিজেন মোড় পর্যন্ত বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত যানবাহন চলাচলে অচলাবস্থা সৃষ্টি হয়। সড়কের দু’পাশে সৃষ্টি হয় তীব্র যানজট।
 
বায়েজিদ থানা পুলিশ জানায়, ঈদের আগে সরকারের নির্দেশনা অনুযায়ী বেতনের সমপরিমাণ বোনাস না দেয়ায় বোনাস নেয়নি শ্রমিকরা। গতকাল শতভাগ বোনাসের দাবিতে চিটাগং এশিয়ান অ্যাপারেলস লিমিটেড, ফরচুন অ্যাপারেলস, ডাপ অ্যাক্সেসরিজ লিমিটেডের প্রায় দেড় হাজার শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। পরে শিল্প পুলিশ ও নগর পুলিশের মধ্যস্থতায় সন্ধ্যায় অবরোধকারীরা চলে যায় বলে বায়েজিদ থানার ডিউটি অফিসার জানান।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top