অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর স্থগিত করায় হতাশ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের প্রধান নাজমুল হাসান গুলশানে তার বাসভবনে তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘আমরা দুঃখিত, হতাশ ও ব্যথিত।’
এর আগে বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ সফর স্থগিত করার বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া(সিএ)। এই সফরের ভবিষ্যত্ নিয়ে নাজমুল হাসান বলেন, ‘যখন সম্ভব সিরিজটি আয়োজনের চেষ্টা করব।’
এ মাসের ৯ তারিখ দুবাইয়ে আইসিসির সভায় এ বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া ও আইসিসির সঙ্গে কথা বলবেন বলেও জানান বিসিবি প্রধান।

