এমপি লিটনের বিপক্ষে কর্মসূচিতে পুলিশের বাধা

S M Ashraful Azom
শিশু সৌরভকে গুলি করার ঘটনায় গাইবান্ধার-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাতে সুন্দরগঞ্জ সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি আনন্দ র্যালির আয়োজন করেছিল। কিন্তু তাদের কর্মসূচি ভণ্ডুল করতে স্টেশনের পূর্ব পাশে এমপি লিটনের ব্যক্তিগত অফিস এলাকায় লিটনের ক্যাডাররা একত্রিত হয়। এই পরিস্থিতিতে পুলিশ আনন্দ র্যালি কর্মসূচি ভণ্ডুল করে দেয়।
 
আনন্দ র্যালি আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক বিষ্ণুরাম দাস জানান, এমপির ক্যাডার বাহিনী বামনডাঙ্গা এলাকায় মোটরসাইকেলে করে অস্ত্রসহ মহড়া দিচ্ছে এবং আমাদের হুমকি প্রদান করছে। এলাকায় তারা ভীতি সৃষ্টি করছে এই বলে যে, লিটন এমপির কিছুই হবে না। সে প্রকাশ্যে এসে তার বিরোধীদের শায়েস্তা করবে।
 
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ওসি ইসরাইল হোসেন বাধা দেয়ার অভিযোগ অস্বীকার করে জানান, এই থানাটি মূলতঃ জামায়াত-শিবির অধ্যুষিত এলাকা। তাই মিছিল মিটিং সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের মধ্যে দ’ুটি গ্রুপ ছাড়াও জামায়াত-শিবির চক্র তাতে জড়িয়ে পড়ে আইনশৃংখলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে বলে আশংকা করেই সকল পক্ষকে মিছিল মিটিং বা সহিংস কোন কর্মসূচি থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top