১৮% পঙ্গুত্বের কারণ আর্থারাইটিস

S M Ashraful Azom
বিশ্বে মোট পঙ্গুত্বের একটি বড় কারণ আর্থারাইটিস। পরিসংখ্যান মতে, মোট পঙ্গুত্বের ১৮ শতাংশের জন্য দায়ী এই আর্থারাইটিস। বিশ্বের ৮০ লাখের বেশি মানুষ আর্থারাইটিসের কারণে দৈনন্দিন প্রয়োজনীয় কাজ করতে পারেন না। আর ৬০ লাখ মানুষ তো হাঁটতেই পারেন না। যুক্তরাষ্ট্রে প্রতি পাঁচ জনের মধ্যে এক জন আর্থারাইটিসে আক্রান্ত। ক্রনিক কোনও রোগে ভুগলে আর্থারাইটিসের আশঙ্কা বাড়ে। পরিসংখ্যান বলছে, হার্টের অসুখে ভুগছেন, এমন রোগীর ৪৯%, ডায়াবেটিসে আক্রান্তদের ৪৭%, উচ্চ রক্তচাপে ভুগছেন এমন রোগীর ৪৪% এবং ওবেসিটির সমস্যায় ভুগছেন এমন রোগীর মধ্যে ৩১% আর্থারাইটিসেও ভুগছেন। পুরুষদের থেকে নারীরা আর্থারাইটিসে বেশি আক্রান্ত হন। আর্থারাইটিস হল জয়েন্টের ব্যথা। জয়েন্টে ইনফ্লামেশন বা প্রদাহ হয়ে এ রকম ব্যথা হয়। জায়গাটা ফুলে যায়, লাল হয়ে যায়। ব্যথা এমন হতে পারে যে জায়গাটা নাড়ানো যায় না। ব্যথার জায়গাটা শক্ত হয়ে যায়। বেশি দিন থাকলে জয়েন্ট বেঁকেও যেতে পারে। এক বা একাধিক জয়েন্টে এ রকম সমস্যা হয়। আর এই ব্যথাই দৈনন্দিন কাজকর্মের প্রতিবন্ধক হয়ে ওঠে। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top