উইলিয়ানের নৈপুণ্যে ব্রাজিলের জয়

S M Ashraful Azom
মেসিবিহীন আর্জেন্টিনা না পারলেও নেইমারবিহীন ব্রাজিল ঠিকই পেরেছে। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উইলিয়ানের প্রথমার্ধের জোড়া গোল ও অলিভেইরার দ্বিতীয়ার্ধের গোলে ভেনেজুয়েলাকে ৩-১ গোলে হারিয়েছে সেলেকাওরা।

গত বৃহস্পতিবার চিলিতে গিয়ে ২-০ গোলে হেরে আসে ব্রাজিল। কোপা আমেরিকায় অসদাচরণের জন্য চার ম্যাচের নিষেধাজ্ঞা থাকার কারণে আজও নেইমার খেলতে পারেননি। কিন্তু সেটা ঘরের মাঠে সেলেকাওদের বাধা হয়ে থাকতে পারেনি। বৃহস্পতিবার চিলির কাছে ২-০ গোলে হেরে তাদের রাশিয়া মিশন শুরু হয়।  ভেনেজুয়েলাকে হারিয়েছে ৩-১ গোলের ব্যবধানে। ব্রাজিলের হয়ে জোড়া গোল করেছেন চেলসি তারকা উইলিয়ান। অপর গোলটি করেছেন রিকার্ডো অলিভেইরা। ভেনেজুয়েলার হয়ে একটি গোল শোধ দেন ক্রিস্টিয়ান সান্তোস।

বাছাইপর্বের দুই ম্যাচের পরে ব্রাজিলের সংগ্রহ তিন পয়েন্ট। পরবর্তী ম্যাচে আগামী মাসে আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top