সংসদ অধিবেশন বসছে ৮ নভেম্বর

S M Ashraful Azom
দশম সংসদের অষ্টম অধিবেশন বসছে আগামী ৮ নভেম্বর। বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই অধিবেশন আহ্বান করেছেন। ওই দিন বিকাল সাড়ে চারটায়  অধিবেশন শুরু হবে।
 
গত ১০ সেপ্টেম্বর সংসদের সপ্তম অধিবেশন শেষ হয়েছিল। এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরের অধিবেশন বসার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। ৮ নভেম্বর অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ নির্ধারিত হবে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top