পুনর্গঠন প্রক্রিয়া ব্যাহত করতেই নেতাকর্মীদের গ্রেফতার: বিএনপি

S M Ashraful Azom
‘সারাদেশে বিএনপি’র পুনর্গঠন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্যই নেতাকর্মীদের গ্রেফতার করছে সরকার।’  
 
বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন এই অভিযোগ করেন।
 
বিবৃতিতে তিনি বলেন, সারাদেশে বিএনপি’র পুনর্গঠন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে দেশব্যাপী বিরোধী দলীয় নেতা-কর্মীদের গ্রেফতারের ধারাবাহিকতায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার বিএনপি নেতা মো. মোস্তাক মোল্লা, মো. আব্দুর রহিম এবং যুবদল নেতা মো. ফারুক হোসেনকে গ্রেফতার করা হয়েছে। আমরা তাদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top