কক্সবাজারের চকরিয়া উপজেলাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন।
নিহতরা
হলেন, খুটাখালী ইউনিয়নের সিকদার পাড়ার সাজিদ হোসেন (২৪), সদরের ঈদগাঁও
এলাকার মোহাম্মদ সোবহান (৬৭) ও চকরিয়ার হাজীপাড়ার আনোয়ার হোসেন (৭০)।
বৃহস্পতিবার
বেলা দুইটার দিকে উপজেলায় ওই মহাসড়কের খুটাখালী মেধাকচ্ছপিয়া ঢালা এলাকায়
পিকাপভ্যান ও জিপের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে
তিনজনকে ডুলাহাজারার মালুমঘাটে খ্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতাল, দুজনকে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে
পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
চকরিয়া
সার্কেলের এএসপি মো. মাসুদ আলম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, লাশগুলো
খ্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতালে রাখা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য
কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। গাড়ি দুটি পুলিশের হেফাজতে রয়েছে।

