মহারাষ্ট্রে ড্যান্স বারের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

S M Ashraful Azom
ভারতের রাজ্য মহারাষ্ট্র ও তার রাজধানী মুম্বাইয়ের ড্যান্স বারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার ড্যান্স বার বন্ধ করতে পাশ করা আইনের ওপর স্থগিতাদেশ জারি করেছে সর্বোচ্চ আদালত।

নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আদালত জানিয়েছে, নৃত্যপরিবেশনে যাতে নারীর সম্ভ্রম ক্ষুণ্ণ না হয় তা দেখার দায়িত্ব পুলিশের। ডান্স বার নিয়ে দীর্ঘদিন ধরেই রাজ্যটিতে বিতর্ক চলছে। সরকারে দাবি, দেহ ব্যবসার লাগাম টানতেই ড্যান্স বার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
 
২০০৫ সালে প্রথম ড্যান্স বারে নাচ বন্ধ করে মুম্বাই পুলিশ। তবে সরকার পাঁচতারা হোটেলগুলোকে এক্ষেত্রে ছাড় দিয়েছিল। ২০১৩ সালের ২৩ এপ্রিল সেই নিষেধাজ্ঞাকে বেআইনি বলে খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। ২০১৪ সালের জুনে মহারাষ্ট্র সরকার আইন করে ফের ড্যান্স বারে নিষেধাজ্ঞা আরোপ করে। সেই আইন মহারাষ্ট্র বিধানসভায় কোনো বিরোধিতা ছাড়াই পাস হয়েছিল।
 
এরপর বার মালিকরা সেই আইনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। দাবি করা হয়, যে নিষেধাজ্ঞা আদালত আগেই খারিজ করেছে সরকার তা আইনের নামে নতুন মোড়কে এনেছে। আবেদনকারীদের এই যুক্তি মেনে নিয়েছে সুপ্রিম কোর্ট।

বিচারপতি দীপক মিশ্র ও প্রফুল্ল সি পন্থের সমন্বয়ে গঠিত বেঞ্চ বলেছে, সুপ্রিম কোর্ট আগেই যাকে অসাংবিধানিক ঘোষণা করেছে রাজ্য সরকার অনেকটা তার অনুরূপ একটি আইন করেছে। তবে সুপ্রিম কোর্ট অশ্লীল নৃত্য নিয়ন্ত্রণে কর্তৃপক্ষকে লাইসেন্স প্রদানের ক্ষমতা দিয়েছে।
 
সুপ্রিম কোর্ট আরো বলেছে, রাজ্য সরকারকে অবশ্যই নারী নৃত্যশিল্পীর সম্ভ্রম রক্ষা করতে হবে। মহারাষ্ট্রজুড়ে মোট সাতশ’ ড্যান্স বারে ৭৫ হাজারেরও বেশি নর্তকী জীবিকা নির্বাহ করেন। ড্যান্স বার বন্ধ হওয়ায় তাদের অনেকে দেহব্যবসায় নামতে বাধ্য হবেন বলে আশঙ্কা প্রকাশ করেছিল নর্তকীদের সংগঠন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top