নিজস্ব প্রতিবেদক বকশীগঞ্জঃ
জামালপুরের বকশীগঞ্জ থানা পুলিশ চার জুয়াড়িকে আটক করেছে। সোমবার বিকালে রবিয়ারচর গ্রামে জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন বকশীগঞ্জ পশ্চিম পাড়া গ্রামের আসাদ মিয়ার পুত্র মো. আশরাফ মিয়া (৩০), সর্দার পাড়া গ্রামের আন্দু শেকের পুত্র ফকির আলী (৪০), পুরান টুপকারচর গ্রামের আবদুস সাত্তারের পুত্র আবদুল আলী (৩০) ও রবিয়ার চর গ্রামের মোছা আলীর পুত্র মহিম উদ্দিন (২৮)।
বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক সফিকুল ইসলাম জানান আটক চার জনকে মঙ্গলবার জামালপুর কোর্টে পাঠানো হবে।