তথ্যমন্ত্রী
হাসানুল হক ইনু বলেছেন, দুই বিদেশি হত্যার ঘটনা গভীর ষড়যন্ত্রের অংশ। এটি
বিচ্ছিন্ন নাকি সংগঠিত তা খতিয়ে দেখা হচ্ছে। দুই একজন মানুষ হত্যা করে
বাংলাদেশকে অস্থিতিশীল করা যাবে না।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী
বলেন, দুই বিদেশি হত্যার সঙ্গে বিএনপি-জামায়াতের সংশ্লিষ্টতা আছে। এটা
বিচ্ছিন্ন ঘটনা নয়। এক প্রশ্নের জবাবে ইনু বলেন, বাংলাদেশে জঙ্গিদের বড়
ধরনের উত্থান হয়নি। তবে যেটুকু সংগঠিত হওয়ার চেষ্টা করছে সরকার তা কঠোর
হাতে দমন করছে।

