খুলনায় মেয়েকে হত্যা: পিতার সংবাদ সম্মেলন

S M Ashraful Azom
অশোক কুমার ঘোষ
খুলনায় জামাইয়ের বিরুদ্ধে মেয়েকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ করেছেন অশোক কুমার ঘোষ নামে এক বৃদ্ধ পিতা ।
অশোক কুমারের অভিযোগ, যৌতুক না দেয়া এবং নিজ বৌদির সঙ্গে অবৈধ সম্পর্কে বাধা হয়ে দাঁড়ানোর কারণেই তার মেয়েকে হত্যা করা হয়েছে। হত্যার পর মুখে বিষ ঢেলে ঘটনাটি আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা করেছে তারা।
মঙ্গলবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অশোক কুমার হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেন। একই সঙ্গে তাদের শাস্তির দাবিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
বক্তব্যে তিনি বলেন, ‘এ ঘটনাকে কেন্দ্র করে জামাইয়ের বাড়ির লোকজন যে কোনো সময় আমাকে ও আমার পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতি করতে পারে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top