যখন দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুরের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল তখন শোনা গিয়েছিল, রণবীরের মা নিতু কাপুর নাকি এই বিষয়টি পছন্দ করেননি। কিন্তু এখন এই জুটির প্রশংসা করলেন নিতু।
বর্তমানে রণবীর সিংয়ের সাথে দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর ক্যাটরিনা কাইফের সাথে সম্পর্কে জড়িয়েছেন। এর মধ্যে ‘তামাশা’ ছবিতে রণবীর ও দীপিকার রসায়ন নিয়ে কথা বলেছেন নিতু কাপুর।
তিনি বলেছেন, ‘তামাশা’র ট্রেইলার আমার পছন্দ হয়েছে। আমি এটির মুক্তির অপেক্ষায় আছি। ট্রেইলার দেখে মনে হচ্ছে সুন্দর একটি প্রেমের গল্প। আর রণবীর ও দীপিকার রসায়নও দারুণ। স্ক্রিনে একসঙ্গে তাদের উপস্থিতি বিদ্যুতের ঝলকের মতো ।
পর্দায় রণবীরের সঙ্গে দীপিকা নাকি ক্যাটরিনার রসায়ন ভাল-এমন প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে নিতু বলেছেন, স্ক্রিনে ঋষি ও নিতু কাপুরের জুটি সবচেয়ে বেশি সুন্দর।

