সস্তায় ইন্টারনেট দিতে আইএসপিগুলোর ৯ প্রস্তাব

S M Ashraful Azom
ইন্টারনেট
সস্তায় ইন্টারনেট দিতে সরকারের কাছে নয়টি প্রস্তাব রাখছে ভোক্তা পর্যায়ে ইন্টারনেট সেবা পৌঁছানো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) কোম্পানিগুলো। রবিবার এসব প্রস্তাব চূড়ান্ত করেছে আইএসপিগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন (আইএসপিএবি)।

সংগঠনটি বলছে, সরকার প্রস্তাব মানলে ভোক্তারা মানসম্মত ও সস্তা ইন্টারনেট পাবেন।

প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে :
১. প্রতি এমবিপিএস ব্যান্ডউইথের এনটিটিএন মূল্য ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে আনা এবং প্রতি মিটার কোরের মূল্য ৩০ থেকে ৫০ পয়সায় আনা।
২. প্রতিটি এনটিটিএন এর পক্ষ থেকে আইএসপি প্রতিষ্ঠানকে কোর সুবিধা প্রদান, এতে কোন শর্তারোপ না করা।
৩. গ্রাহক পর্যায়ে ১৫ শতাংশ হারে ভ্যাট প্রত্যাহার করা।
৪. ইন্টারনেট ইকুইপমেন্টের উপর আরোপিত সব ধরনের শুল্ক প্রত্যাহার করা।
৫. এনটিটিএন কোম্পানিগুলোকে অবশ্যই জেলা ও উপজেলা পর্যায়ে সেবা নিশ্চিত করা।
৬. এনটিটিএন লাইসেন্স প্রাপ্তির সুযোগ ডিপিডিসি, ডেসকো ও সিটি কর্পোরেশনসহ আরো ২ থেকে ৩টি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানকে দেয়া।
৭. আইএসপি প্রতিষ্ঠানসমূহের অফিস ভাড়ার উপর থেকে শুল্ক প্রত্যাহার করা।
৮. ইন্টারনেট সেবাকে আইটি এনাবেল সার্ভিসে পরিণত করা।
৯. আইআইজি ও আইএসপি লাইসেন্সকে একীভূত করা।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top