রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে এ বছরই চুক্তি

S M Ashraful Azom
রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সমীক্ষা শেষ করেছে রাশিয়া। সমীক্ষা অনুযায়ী পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য রূপপুর খুবই উপযুক্ত স্থান। চলতি বছরেই বাংলাদেশের সঙ্গে এ বিষয়ে রাশিয়া চূড়ান্ত চুক্তি করার আশা করছে।
 
শনিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশে সফররত রাশিয়ার রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান রোসাটমের সংস্থা এনআইএইপির সহসভাপতি এবং বাংলাদেশের রূপপুর বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক ম্যাকসিম ভি. এলচিসেভ।
 
এ সময় বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাস্ট্রদূত আলেকজান্ডার  এ নিকোলেভ উপস্থিত ছিলেন। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top