বকশীগঞ্জে বিডিপি সুপারভাইজারকে অব্যাহতি দেয়ায় পাঁচ বিদ্যালয়ে তালা

G M Fatiul Hafiz Babu
জিএম ফাতিউল হাফিজ বাবুঃ

জামালপুরের বকশীগঞ্জে জাপান জনগণের অর্থায়নে পরিচালিত বিডিপি বিদ্যালয়ের এক নারী সুপারভাইজারকে নির্দিষ্ট মেয়াদের আগেই অব্যাহতি দেয়ার ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের জমিদাতারা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে। এতে করে প্রায় ৮০০ কোমলমোতি শিক্ষার্থীর পাঠদান বন্ধ রয়েছে। ফলে বিপাকে পড়েছে এসব শিক্ষার্থীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, জাপানের অর্থায়নে বকশীগঞ্জ উপজেলার কামালপুর ও বাট্টাজোড় ইউনিয়নে ১০ টি বেসিক ডেভেলপমেন্ট পার্টনার্স (বিডিপি) বিদ্যালয় পরিচালিত হয়ে আসছে। এরই মধ্যে বিডিপির আঞ্চলিক কার্যালয়ের অর্গানাইজার মো. মাসুদ পারভেজ ঢাকায় বিডিপির র্কাযালয়ের ভেতরে মারা গেলে মানবিক কারণে তার স্ত্রী আঞ্জুয়ারা বেগমকে ২০১৪ সালের ৭ আগস্ট লাউচাপড়া ডুমুরতলা বিডিপি প্রাথমিক বিদ্যালয়ের সুপারভাইজার পদে নিয়োগ দেয় কর্তৃপক্ষ । কিন' হঠাৎ করে গত মাসের ১৫ তারিখে আঞ্জুয়ারাকে সংস'ার অর্থ যোগানের অভাব দেখিয়ে অব্যাহতি দেয়া হয়। একই পদে ওই বিদ্যালয়ের ঝাড়ৃদার ছামিউল হককে পদোন্নতি দিয়ে সুপারভাইজার করা হয়। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে উঠেন স'ানীয় এলাকাবাসী ও বিদ্যালয়ের জমিদাতারা । চাকুরীর মেয়াদ শেষ হওয়ার আগেই সংসারের একমাত্র উপার্যমক্ষম ব্যক্তিকে চাকুরী থেকে অব্যাহতি দেয়ায় বিদ্যালয়ের জমিদাতারা ক্ষুব্ধ হয়ে উঠেন। ওই সুপারভাইজার কে চাকরীতে স্বপদে বহালের দাবিতে গত ২২ সেপ্টেম্বর থেকে একযোগে কনেকান্দা বিদ্যালয়, বগুলাকান্দি বিদ্যালয়, বালিঝুড়ি বিদ্যালয়, খামারগেদরা বিদ্যালয় ও ডুমুরতলা বিডিপি বিদ্যালয়ে তালা ঝুঁলিয়ে দেন স্ব স্ব বিদ্যালয়ের জমিদাতারা। এতে করে ৫ টি বিদ্যালয়ের প্রায় ৮০০ শিক্ষার্থী ক্লাস করতে পারছে না। এসব জমিদাতাদের দাবি ঝাড়-দার ছামিউলের ষড়যন্ত্রেই আঞ্জুয়ারাকে চাকুরী থেকে অব্যাহতি দেয়া হয়েছে। যতদিন না পর্যন্ত আঞ্জুয়ারাকে স্বপদে বহাল করা হবে ততদিন বিদ্যালয়ে তালা খোলা হবেনা বলেও হুঁশিয়ারি দেন জমিদাতারা।
ডুমুরতলা বিডিপি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা হাজী আবদুল হামিদ জানান, সংস'াটির অর্থ সংকটের কারণ দেখিয়ে সুপারভাইজার আঞ্জুয়ারাকে অব্যাহতি দিয়ে কেন ওই পদে একজন ঝাড়-দারকে সুপারভাইজার পদে পদোন্নতি দেয়া হল?
তার অভিযোগ মোটা অংকের অর্থের বিনিময়ে সংস'ার উর্ধ্বতন কর্মকর্তারা ছামিউলকে ঝাড়-দার থেকে সুপারভাইজার পদে নিয়োগ দিয়েছেন। ছামিউল তার কূটকৌশলে সংস'ার কর্মকর্তাদের ম্যানেজ করে একটি নিরীহ পরিবারকে হয়রানি করছে বলেও অভিযোগ তিনি।
লাউচাপড়া এলাকার নাম প্রকাশে অনিচ্ছিুক এক ব্যক্তি জানান, আঞ্জুয়ারা বেগমের মেয়ের জামাই সংস'ার বকশীগঞ্জের অর্গনাইজার হলেও তাকেও অজ্ঞাত কারণে অন্যত্র বদলি করা হয়েছে। অর্গানাইজার পদে গত ১ অক্টোবর আবদুল বাসেত নামে আরেকজন অর্গনাইজারকে বকশীগঞ্জে নিয়োগ দেয়া হয়েছে। একই দিনে ঝাড়-দার ছামিউলকেও সুপারভাইজার পদে নিয়োগ দেয়া হয়।
এব্যাপারে বিডিপির বকশীগঞ্জ অর্গানাইজার আবদুল বাসেত জানান, জমিদাতা হিসেবে  তারা বিদ্যালয়ে তালা ঝোলাতে পারেন না । তবে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
বিডিপির ঢাকা অফিসের প্রশাসনিক কর্মকর্তা মি.এমবোজ গোমেজ জানান, তার (আঞ্জুয়ারার) ওই পদে চাকুরী করার যোগ্যতা না থাকায় ও অর্থ সংকটের কারণে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।
অর্থ সংকটের কারণে যদি আঞ্জুয়ারাকে অব্যাহতি দেয়া হয় তাহলে ওই পদে ঝাড়-দার ছামিউলকে নিয়োগ দেয়া হল কেন এমন প্রশ্নের জবাবে এমবোজ গোমেজ জানান সে (ছামিউল ) আমাদের পুরনো স্টাফ তাই তাকে পদোন্নিত দেয়া হয়েছে।
এদিকে ঝাড়-দার এখন সুপারভাইজার হওয়ায় ওইসব বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা বিব্রতবোধ করছেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top