আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে কুড়িগ্রামে দুর্নীতি বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

G M Fatiul Hafiz Babu
ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ 

“তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখবো”- এ শ্লোগানে কুড়িগ্রামে দুর্নীতি বিরোধী র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে সচেতন নাগরিক কমিটির উদ্দোগে রোববার কালেক্টরেট চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিন করে।
র‌্যালীতে সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে এক আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আক্তার হোসেন আজাদের সভাপত্তিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হোরায়রা, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, জেলা দুপ্রকের সভাপতি একেএম সামিউল হক নান্টু, সনাকের ভারপ্রাপ্ত সভাপতি রওশনারা চৌধুরী , টিআইবি’র এ্যারিয়া ম্যানেজার সৌমেন দাস প্রমুখ।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top