ঢাকায় আসছে ‘গানস অ্যান্ড রোজেস’

S M Ashraful Azom
ঢাকায় আসছে বিশ্ববিখ্যাত আমেরিকান হার্ড রক ব্যান্ড ‘গানস অ্যান্ড রোজেস’। আগামী ১৬ অক্টোবর ফ্যাশন ও লাইফ স্টাইল ব্র্যান্ড ইয়েলো’র আমন্ত্রণে একটি কনসার্টে অংশ নিতে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছে ব্যান্ডটি। তবে পুরো দলটি আসছে না ঢাকায়, আসছেন শুধু ব্যান্ডটির গিটারিস্ট ও একজন অতিথি শিল্পী। 
 
আগামী ১৬ অক্টোবর সন্ধ্যা ছয়টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছে অনুষ্ঠানটি। অনুষ্ঠানটিতে পারফর্ম করবেন গানস এন্ড রোজেস’-এর অন্যতম গিটারিস্ট গিবলি ক্লার্ক। এ বিষয়ে আয়োজক প্রতিষ্ঠানটি জানায়, শর্ত অনুযায়ী অনুষ্ঠানটির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে বারো হাজার টাকা। আর অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন প্রায় চারশ’ দর্শক।
 
দর্শকদের জন্য টিকিটের ব্যবস্থা করা হয়েছে দুইশ’টি। তবে প্রতিটি টিকিটের সাথে দর্শকরা একজন করে অতিথি নিয়ে উপভোগ করতে পারবেন অনুষ্ঠানটি।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top