নিরাপত্তা
ইস্যু নয়, অস্ট্রেলিয়া ক্রিকেট দল হারের লজ্জা এড়াতেই বাংলাদেশ সফরে আসেনি
বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক খেলোয়াড় ডিন জোন্স। অস্ট্রেলিয়ার জনপ্রিয়
পত্রিকা সিডনি মর্নিং হেরাল্ডের এক কলামে জোন্স বলেন, ‘আমি মনে করি,
বাংলাদেশ সফরে গেলেই হারের লজ্জা পেতো অস্ট্রেলিয়াকে। তাই লজ্জা এড়াতেই
বাংলাদেশ সফরে যায়নি অসিরা।’
দুই
ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত মাসের শেষের দিকে বাংলাদেশ সফরে আসার কথা
ছিলো অস্ট্রেলিয়ার। কিন্তু সফর শুরুর ঠিক আগ মুহূর্তে হঠাত্ করেই বাংলাদেশে
না আসার ইঙ্গিত দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। অজুহাত হিসেবে তারা দাঁড় করায়,
‘নিরাপত্তার অভাব বাংলাদেশে।’
অস্ট্রেলিয়ার
এমন সিদ্বান্তকে মোটেও সমর্থন করলেন না দেশটির সাবেক খেলোয়াড় জোন্স। তার
মতে, ‘আসলে বাংলাদেশে এসে বিব্রত হতে চায়নি অসিরা। কারণ অনভিজ্ঞ দল নিয়ে
বাংলাদেশের বিপক্ষে খেললে বিব্রতই হতে হতো তাদের। হারতে হতো
অস্ট্রেলিয়াকে।’

