পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ হারল টাইগ্রেসরা

S M Ashraful Azom
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতেও হারলো বাংলাদেশ। করাচি সাউথ এন্ড ক্লাব ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ মহিলা দলকে ৩৪ রানে হারিয়েছে স্বাগতিকরা।

টসে জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটা ভালো ছিল না। ১৩ ওভারে চার উইকেট মাত্র ৬১ রান করতে পেরেছিল তারা। বিসমা মারুফ ৩৮ বলে ৪৪ রান করে পাকিস্তানের রান ১১৪ হয়। বাংলাদেশের বা হাতি স্পিনার মারিনা ইকবাল দুই উইকেট নেন।

বাংলাদেশ রান তাড়া করতে ভালো করতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে এবং রানের গতি শ্লথ হয়ে যায় । রুমানা আহমেদ ২৭ বলে ৩৩ রান করে কিছুটা লড়াই করার চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ পুরো ২০ ওভার খেলে সাত উইকেট হারিয়ে ৮০ রান করতে পারে। সুমাইয়া সিদ্দিকি ও নিদা দার দুটি করে উইকেট নেন।

এই জয়ে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে জিতে নিল পাকিস্তান মহিলা দল। প্রথম  ম্যাচে ৫৭ বলে ৬৫ রান করা বিসমা মারুফ হয়েছেন ম্যান অব দ্য সিরিজ।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top