ক্যানকা কমেডি আওয়ারে অবলা নারী

S M Ashraful Azom
ক্যানকা কমেডি আওয়ারে অবলা নারী
এটিএন বাংলার ঈদ আয়োজন ‘ক্যানকা কমেডি আওয়ার’ অনুুষ্ঠানে রাত ১১টায় দর্শকদের সামনে হাজির হবেন বর্তমান সময়ের বাংলা ছবির নবাগত নায়িকা মারিয়া চৌধুরী। সাঈদ তারিকের রচনা ও পরিচালনায় অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকবেন দেবাশিষ বিশ্বাস।

অনুষ্ঠানে ‘অবলা নারী’ সিনেমার শ্যুটিংয়ের সময় সৃষ্ট মজার সব ঘটনা নিয়ে দর্শকদের সামনে কথা বলবেন মারিয়া। কমেডি আওয়ারে ‘অবলা নারী’ সিনেমায় গ্রাম্য একটি মেয়ের প্রতিবাদী হয়ে ওঠার কাহিনী নিয়ে আরো কথা বলবেন পরিচালক সোহানুর রহমান সোহান।
সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে নবাগতা মারিয়া চৌধুরীকে। তার বিপরীতে অভিনয় করছেন আরেক নবাগত তুর্কী ইমরান।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top