অবশ্যই ষড়যন্ত্র হচ্ছে: বিসিবি সভাপতি

S M Ashraful Azom
ক্রিকেট অস্ট্রেলিয়ার পর এবার দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলও বাংলাদেশে আসতে অস্বীকৃতি জানিয়েছে। এ অবস্থায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ষড়যন্ত্র অবশ্যই হচ্ছে। না হলে এভাবে হওয়ার কথা নয়। আমার ধারণা এটা দেশীয় কোনো ঘটনা। এর সঙ্গে বাইরের কোনো যোগসূত্র আছে কিনা এখনো জানি না।’
এ বছর বাংলাদেশের দারুণ ছন্দে থাকার বিষয়টি উল্লেখ করে বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের জন্য এটা বিরাট ক্ষতি। হঠাত্ একটা ধাক্কা এল, ছন্দে ব্যাঘাত ঘটল। আমরা জয়ের ধারায় ছিলাম। আবার তারা কবে আসবে সেটি নিশ্চিত নয়। ফলে কোচ-খেলোয়াড়েরা ছুটিতে যেতে চাচ্ছে। ভাবনা-চিন্তায় হঠাত্ একটা পরিবর্তন। এটাই তো আমাদের জন্য বিরাট ক্ষতি।’

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top