যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসবে ওবামা যতোটাই ক্ষমতাধর হন না কেন, নিজের সন্তানদের কাছে তিনি এক জন শুধুমাত্র একজন বাবা। তাই যতবড় যুদ্ধ জয়ই করুন না কেন মেয়েদের পড়ালেখা নিয়েও তাকেই ভাবতে হয়। ১৭ বছরের মেয়ের পড়াশোনা নিয়ে ওবামা যে যথেষ্ট খোঁজখবর রাখেন তা মালিয়াকে দেয়া ওবামার পরামর্শ থেকে ভালোই বোঝা যায়।
অবশ্য সে পরামর্শ মেয়ে রাখবেন কিনা তা নিয়েও আর সব বাবাদের মতো অনিশ্চয়তায় ওবামা। গত মাসে আইওয়া রাজ্যে একদল স্কুল শিক্ষার্থীদের সাথে সাক্ষাত করেন ওবামা। তখন মেয়েকে দেয়া তার পরামর্শগুলোও উপস্থিতদের সাথে ভাগাভাগি করেন তিনি।
'আমি যে পরামর্শটা মালিয়াকে দিয়েছি তা হল, নির্দিষ্ট কোন কলেজে ভর্তি হতেই হবে এমন মনে করে মানসিক যন্ত্রণায় ভোগার কিছু নেই। নামী দামী শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে পারার মানে এই নয় সেখানে তুমি ভালো শিক্ষা পাবেই।'
মেয়েকে দেয়া এর পরের পরামর্শের কথা শুনে গোটা হল হাসিতে ফেটে পড়ে। আর সেই পরামর্শটি হল, 'ততোক্ষণ গ্রেড উঁচু রাখার চেষ্টা কর যতক্ষণ না তুমি ভর্তি হও। ভর্তি হয়ে গেলে পরীক্ষায় শুধু পাশ করার চেষ্টা কর।'
ওবামার বড় মেয়ে মালিয়া এখন ওয়াশিংটনের সিডওয়েল ফ্রেন্ডস স্কুলে পড়ছে। নিজের মৌলিক লেখা ও শিক্ষকের রিকমেন্ডেশন পেতে শিক্ষাজীবনের বেশ কষ্টকর সময়ের মধ্যদিয়ে যেতে হচ্ছে তাকে। সূত্র: এনডিটিভি

