বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয়
নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে আজ সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে নাটক
‘জনমাংক’। পদাতিক নাট্য সংসদের উদ্যোগে নাসরীন মুস্তফার নির্দেশনায়
পদাতিকের ৩২তম প্রযোজনা ও নাটকটির ১৭তম প্রদর্শনী হবে এটি। নাটকটিতে অভিনয়
করবেন মসিউর রহমান, শাখাওয়াত হেসেন শিমুল, ওয়ালিদ, জিনিয়া, কামরুল, জনি,
ইকরাম, শুভ, সুমন, চমক, শরিফ, ইমরান, সানজিদা, তুনাজ্জিনা ও স্বরূপ।
নাটকটির আলোক পরিকল্পনা করেছেন ফয়েজ জহির। মঞ্চ, পোশাক ও দ্রব্যসামগ্রী পরিকল্পনায় আছেন আলী আহমেদ মুকুল। আবহসঙ্গীত পরিকল্পনা করেছেন তপন কুমার সরকার ও কোরিওগ্রাফি করেছেন ফাহমিদা আলম পাখি।
নাটকটির আলোক পরিকল্পনা করেছেন ফয়েজ জহির। মঞ্চ, পোশাক ও দ্রব্যসামগ্রী পরিকল্পনায় আছেন আলী আহমেদ মুকুল। আবহসঙ্গীত পরিকল্পনা করেছেন তপন কুমার সরকার ও কোরিওগ্রাফি করেছেন ফাহমিদা আলম পাখি।