নৌ-পরিবহনমন্ত্রী
শাজাহান খান বলেছেন, ‘দলকে শক্তিশালী ও দলের প্রতি নেতা-কর্মীদের আনুগত্য
বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় নির্বাচনে দলের প্রতীক ও মনোনয়নের সিদ্ধান্ত
নিয়েছে সরকার।’
বৃহস্পতিবার
সকালে মাদারীপুরের নতুন শহরে তার বাসভবনে সদর ও রাজৈর উপজেলার সরকারি ১৬টি
দফতরের কর্মকর্তা ও কর্মচারীদের ৪ দফা দাবির স্মারকলিপি গ্রহণ শেষে
সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী
বলেন, ‘দলীয় প্রতীকে তৃণমূলের নির্বাচন করা নিয়ে সরকার যে সিদ্ধান্ত
নিয়েছে সে বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও গ্রহণযোগ্যতা বিষয়ে সিদ্ধান্ত
নেবে সরকার।’
দুই
বিদেশি নাগরিক হত্যার কথা উল্লেখ করে নৌমন্ত্রী শাজাহান খান বলেন, ‘এটা
কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিএনপি ও জামায়াতের মূল লক্ষ্য ছিলো দুই বিদেশি
নাগরিক হত্যার পরিকল্পনার মধ্যদিয়ে সরকারের অকার্যকর প্রমাণ করা।’ রাজনৈতিক
অসত্ উদ্দেশ্য হাসিল করতে এই হত্যাকাণ্ড বলেও মন্তব্য করেন নৌমন্ত্রী।

