থালাবাসন ধুলে মানসিক চাপ কমে!

S M Ashraful Azom
রান্নাঘরে সিঙ্কের পাশে একগাদা ময়লা থালা-বাসন দেখে মেজাজ খারাপ হচ্ছে? মাথা ঠান্ডা রেখে মনযোগ দিয়ে সেগুলো ধুয়ে ফেলতে শুরু করুন। তাতে মন শান্ত হওয়ার পাশপাশি দৈনন্দিন চাপ কমবে। যুক্তরাষ্ট্রের নতুন এক গবেষণায় চমৎকার এ তথ্য বেরিয়ে এসেছে বলে জানিয়েছে এনডিটিভি। গবেষণায় দেখা যায়, থালা-বাসন ধোয়ায় বিষয়টিকে দৈনন্দিন অনুশীলন হিসাবে নিলে মনের ওপর এর ইতিবাচক প্রভাব পড়ে। আর একাগ্রচিত্তে কাজটি করার ফলে এটি মেডিটেশনের মত কাজ করে। গবেষকদের একজন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট বিশ্ববিদ্যালয়ের অ্যাডাম হেনলি বলেন, “কিভাবে জীবনের সাধারণ কাজগুলোতে একাগ্রতা নিয়ে এসে সামগ্রিকভাবে এর কল্যাণকর দিকটি বাড়ানো যায় তাইই মূলত আমি দেখতে আগ্রহী ছিলাম।” ৫১ জনের ওপর গবেষণা চালিয়ে গবেষকরা দেখেছেন, যারা একাগ্রচিত্তে থালাবাসন ধুয়েছে, অর্থাৎ, যারা এ কাজটি করার সময় সাবানের গন্ধ, পানির উষ্ণতার মত বিষয়গুলো খেলায় করছে, তাদের স্নায়বিক দুর্বলতা ২৭ শতাংশ কমেছে এবং মানসিক উদ্দীপনা ২৫ শতাংশ বেড়ে গেছে। ‘মাইন্ডফুলনেস’ জার্নালে গবেষণা প্রতিবেদনটি প্রকাশ পায়। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top